রংপুর ৩ আসনে উপ নির্বাচনে এরশাদপুত্র সাদ বিজয়ী
০৫ অক্টোবর ২০১৯, ১০:২০ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পিএম
রংপুর প্রতিনিধি:
রংপুর-৩ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন এরশাদপুত্র রাহাগীর আল মাহি সাদ এরশাদ। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হয় আসনটি।
শনিবার সকাল ৯টা থেকে টানা বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়। মোট ১৭৫টি ভোটকেন্দ্রের সবগুলোর ফল পাওয়া গেছে। এতে ৪২ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন সাদ এরশাদ।
তিনি পেয়েছেন ৫৮ হাজার ৮৭৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রিটা রহমান পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট।
এই প্রথম রংপুরের ১৭৫টি ভোটকেন্দ্রে একযোগে ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হলো।
শনিবার (৫ অক্টোবর) সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত একনাগাড়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চললেও প্রায় প্রতিটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সর্বত্রই প্রায় ভোটারশূন্য।
অনেক কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা জানান, তারা বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১৫ ভাগ ভোট কাস্টিং করেছেন। সারা দিন অলস সময় পার করেছেন কর্মকর্তা ও পোলিং এজেন্টরা।
ভোটাররা জানান, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী না থাকায় এবং জাতীয় পার্টি ও বিএনপির শক্তিশালী কোনো প্রার্থী না থাকায় ভোটারদের মাঝে তেমন আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যায়নি।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার