বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা: একাডেমিক ভবনে তালা দেয়ার ঘোষণা
১০ অক্টোবর ২০১৯, ০২:১৪ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় ১০ দফা দাবী প্রশাসন না মানলে শনিবার (১২ অক্টোবর) থেকে সকল একাডেমিক ভবনে তালা দেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সঙ্গে ১৪ অক্টোবরের বুয়েট ভর্তি পরীক্ষা যে কোন মূল্যে বন্ধ করা হবে বলে জানান তারা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে তৃতীয় দিনের কর্মসূচী ঘোষণার করেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা জানান, আবরার হত্যাকারীদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের পাশাপাশি আহসানউল্লা হল এবং সোহরাওয়ার্দী হলের পূর্বের ঘটনাগুলোতে জড়িত সকলের ছাত্রত্ব বাতিল করতে হবে। এছাড়া দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে শেরেবাংলা হলের প্রভোস্ট জাফর ইকবাল মৌখিকভাবে পদত্যাগ করার ঘোষণা দিলেও তার কোন নোটিশ তারা হাতে পাননি। অতিদ্রুত এ বিষয়ে নোটিশের দাবি জানিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনের পর বুয়েট শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে বুয়েট ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা “খুনিদের ঠিকানা, এই বুয়েটে হবে না”, “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে”, “ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই”, “মাদকের আস্তানা, এই বুয়েটে হবে না” ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
বুধবারের (৯ অক্টোবর) মত আজকেও তারা বুয়েটের আশেপাশের সকল সড়ক অবরোধ করে আন্দোলন চালাচ্ছেন শিক্ষার্থীরা।পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে গ্রাফিতি এঁকে আবরার হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবি জানিয়েছেন। বিকালে খুনিদের ফাঁসির দাবিতে একটি পথনাটক করারও ঘোষণা দিয়েছেন তারা।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার