ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের দংশনে স্বামী-স্ত্রীর মৃত্যু
১১ অক্টোবর ২০১৯, ০৭:১০ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ঘুমন্ত অবস্থায় বিষধর কাল কেউটের (কমন ক্রেট) দংশনে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন নওগাঁর মহাদেবপুর উপজেলার রামচরণপুর গ্রামের নূর ইসলাম (৩০) ও তার স্ত্রী মৌসুমি খাতুন (২৬)। মাত্র ১ মাস আগে নূর ইসলামের বাবা সিরাজুল ইসলামও সাপের দংশনে মারা যান।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে একটি বিষধর কাল কেউটে সাপ শোবার ঘরে ঢুকে নূর ইসলাম ও তার স্ত্রীকে দংশন করে। রাতেই তাদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসা না পেয়ে শুক্রবার ভোরে স্বজনরা তাদের রামেক হাসপাতালে নিয়ে আসেন। নূর হাসপাতালের ৪২ ও মৌসুমি ৪৯ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন।
মৃত নূরের চাচা আবদুর রহিম জানান, বৃহস্পতিবার রাতে নিজ শোবার ঘরে ঘুমিয়ে ছিলেন নূর ও মৌসুমি। রাত ২টার দিকে মশারি ভেদ করে বিছানায় উঠে সাপটি দুজনকেই দংশন করে। টের পেয়ে স্বজনরা বিছানা থেকে সাপটিকে জাল দিয়ে আটক করে ফেলেন। হাসপাতালে নেয়ার পর সাপটি শনাক্ত করেন চিকিৎসক।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বেলাল হোসেন বলেন, দংশনের পর দ্রুত চিকিৎসা শুরু করা গেলে ওই দুজনকে বাঁচানো সম্ভব হতো। কিন্তু হাসপাতালে আসতে বিলম্ব হওয়ায় শেষ পর্যন্ত তাদের বাঁচানো যায়নি।
জানতে চাইলে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ ম আখতারুজ্জামান বলেন, উপজেলা পর্যায়ে সাপে কাটা রোগীদের জন্য এন্টি-স্নেক ভেনম সরবরাহ নেই। এজন্য ওই দম্পতির চিকিৎসা দেয়া সম্ভব হয়নি।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার