ভীমরুলের কামড়ে দুই শিশুর মৃত্যু
১২ অক্টোবর ২০১৯, ০৬:৩২ পিএম | আপডেট: ২৭ জুন ২০২৬, ০৪:৫১ এএম
নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পল্লীতে ভীমরুলের কামড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা একে অপরের চাচাতো ভাই। শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে শুক্রবার বিকেলে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রাঘবিন্দ্রপুর গ্রামে ওই দুই ভাইকে ভীমরুল কামড় দেয়।
নিহতরা হলো-রাঘবিন্দ্রপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে আরাফাত হোসেন (৬) ও বেলাল হোসেনের ছেলে নিশান হোসেন (৫)।
হরিরামপুর ইউনিয়নের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড সদস্য মতিয়ার রহমান জানান, মায়ের সঙ্গে আরাফাত ও তার চাচাতো ভাই নিশান পার্শ্ববর্তী মফিজের ডাঙ্গা গ্রামে নানাবাড়ি বেড়াতে যাচ্ছিল। পথে কাঁঠাল গাছে বাসা বাঁধা ভীমরুলের দল হঠাৎ উড়তে শুরু করে। এসময় সবাই প্রাণ ভয়ে দৌড় দেয়। পালানোর সময় নিশান ও আরাফতকে ভীমরুলের দল কামড় দিলে আহত হয় তারা।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বাড়িতে এনে প্রাথমিক চিকিৎসা দেন। পরে রাতে অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দিবাগত রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার