থানায় আসামির মৃত্যু নিয়ে পুলিশের সাথে এলাকাবাসীর সংঘর্ষ
১৬ অক্টোবর ২০১৯, ০৪:৫০ পিএম | আপডেট: ১৯ জুলাই ২০২৬, ০৬:০২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
রংপুরে আসামিকে পিটিয়ে হত্যা করার অভিযোগে এলাকাবাসী এক তদন্ত কেন্দ্র ঘেরাও করায় পুলিশের সাথে সংঘর্ষ বেধেছে। বুধবার এ সময় রংপুরের পীরগঞ্জে উপজেলার ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে দফায় দফায় সংঘর্ষে পুলিশের এএসপি ও ইউপি চেয়ারম্যানসহ ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি সামাল দিতে ৩০ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে পুলিশ।
পীরগঞ্জ থানার ওসি সরেশ চন্দ্র জানান, সামছুল হক (৫৫) নামে একজনকে চোলাই মদসহ গ্রেপ্তার করে পুলিশ। বুধবার সকালে তার সাথে দেখা করে খাবার দেন পরিবারের লোকজন। তারা চলে যাওয়ার পর সামছুল হক তার পরনের ফতুয়া হাজতের রডে বেঁধে গলায় ফাঁস দেন। এই মৃত্যুকে কেন্দ্র করে আসামির লোকজন ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র ঘেড়াও করে হামলা চালালে পুলিশের সাথে সংঘর্ষ বাধে বলে জানান তিনি।
এ সময় পুলিশ ৩০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে সহকারী পুলিশ সুপার সার্কেল বি হাফিজুর, পীরগঞ্জ থানার ওসি সরেশ চন্দ্রসহ ১৫ জন আহত হন।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার বিপ্লব সরকার বলেন, আমি বিষয়টি শুনেছি। আমি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা