নদী দখলকারীদের তথ্যদাতাকে পুরস্কার দেবে নৌ মন্ত্রণালয়
১৭ অক্টোবর ২০১৯, ০৭:৪০ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নৌ মন্ত্রণালয় নদী দখলকারীদের তথ্যদাতাকে পুরস্কার দেবে। এ বিষয়ে কাজ চলছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংসদীয় কমিটিকে জানানো হয়েছে। এ ছাড়া নদী থেকে পলিথিন সরানোর জন্য কেনা হচ্ছে ছয়টি রিভার ক্লিনিং ভেসেল। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠকে এ তথ্য জানানো হয়।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, বাংলাদেশের নদীগুলো যাতে আর বেদখল না হয় সেজন্য জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে সংবাদদাতাকে পুরস্কৃত করার সুপারিশ করা হয়। কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় জানায়, নদী দখলকারীদের তথ্যদাতা বা সংবাদদাতাকে পুরস্কার প্রদানের বিষয়টি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম জানান, দখলদারদের কারণে বাংলাদেশের নদীগুলো হুমকির মুখে। এ বিষয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও তেমন সুফল পাওয়া যাচ্ছে না। নদী দখলের খবরদাতাকে পুরস্কার দেয়ার সুপারিশ করা হয়েছিল। মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে বলে জানিয়েছে। কমিটি বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য সুপারিশ করেছে।
কার্যপত্র থেকে আরও জানা যায়, নদী খননের জন্য এর তলদেশে থাকা পলিথিন ও আবর্জনা প্রথমে সরানোর জন্য স্ক্রলিং ক্লিনার আনার সুপারিশ করে কমিটি। এই সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি বিষয়ক প্রতিবেদনে জানানো হয়, বিআইডব্লিউটিএর জন্য আনুষঙ্গিক সুবিধাদি উচ্চক্ষমতাসম্পন্ন দুটি উদ্ধারকারী জলযান, ছয়টি রিভার ক্লিনিং ভেসেলসহ বিভিন্ন ধরনের ৬১টি সার্ভিস জাহাজ এবং বিভিন্ন ধরনের ১৩২টি পন্টুন সংগ্রহের লক্ষ্যে সমীক্ষা প্রস্তাব প্রকল্পের আওতায় ছয়টি রিভার ক্লিনিক ভেসেলসহ অন্যান্য নৌযান সংগ্রহের লক্ষ্যে পরামর্শক প্রতিষ্ঠান বুয়েট কর্তৃক সম্ভাব্যতা সমীক্ষা কার্যক্রম চলমান।
এদিকে সংসদ সচিবালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে চাঁদপুর জেলার শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় গৃহীত নদী ড্রেজিং/খননসহ নদীর তীর রক্ষার্থে ওয়াকওয়ে নির্মাণের সুপারিশ করা হয়। এ ছাড়া উপকূলীয় এলাকায় রাতে যাতায়াতের জন্য চট্টগ্রাম জেলার সন্দ্বীপ চ্যানেলে বয়াবাতি স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শাজাহান খান, মো. মজাহারুল হক প্রধান, রণজিৎ কুমার রায়, মাহফুজুর রহমান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা অংশ নেন।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার