মধ্যরাতে উঠছে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা
৩০ অক্টোবর ২০১৯, ১০:০৭ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
২২ দিন নিষিদ্ধ থাকার পর বুধবার (৩০ অক্টোবর) মধ্যরাত থেকে উঠছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা। ইলিশ সম্পদ সংরক্ষণে প্রধান প্রজনন মৌসুম হিসেবে গত ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি, পরিবহন, মজুত, বাজারজাতকরণ নিষিদ্ধ করেছিল সরকার। নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে বুধবার (৩০ অক্টোবর) দুপুর পর্যন্ত সারাদেশে ৫ হাজার ২২৪ জেলেকে জেল এবং ৬ হাজার ১৯৩ মামলা হয়েছে বলে মৎস্য অধিদফতর সূত্রে জানা গেছে।
১৯৫০ সালের মাছ রক্ষা ও সংরক্ষণ আইন (প্রটেকশন অ্যান্ড কনজারভেশন ফিশ অ্যাক্ট, ১৯৫০) অনুযায়ী প্রতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে একটি নির্দিষ্ট সময় ইলিশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। গত বছর এ সময় ছিল ৭-২৮ অক্টোবর পর্যন্ত।
চন্দ্র মাসের ভিত্তিতে প্রধান প্রজনন মৌসুম ধরে এ বছর আশ্বিন মাসের প্রথম চাঁদের পূর্ণিমার দিন এবং এর আগে ৪ ও পরের ১৭ দিনসহ মোট ২২ দিন ইলিশ ধরা বন্ধ রাখা হয়। নিষেধাজ্ঞা অমান্য করলে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
মা-ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে নানা কর্মসূচি নেয় মৎস্য অধিদফতর। মৎস্য অধিদফতরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কাজি ইকবাল আজমকে প্রধান সমন্বয়কারী করে কেন্দ্রীয় মনিটরিং কমিটি গঠন করা হয়। গঠন করা হয় বিভাগীয় কমিটি এবং একটি কন্ট্রোল রুম।
মৎস্য অধিদফতরের সঙ্গে নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, নৌপুলিশ, র্যাব, বিজিবি, জেলা ও উপজেলা প্রশাসন এ কর্মসূচি বাস্তবায়নে একযোগে কাজ করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কেন্দ্রীয় মনিটরিং কমিটির প্রধান সমন্বয়কারী কাজি ইকবাল আজম বলেন, বুধবার মধ্য রাত থেকে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। আশা করছি এ উদ্যোগ ইলিশের উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি বলেন, এ কর্মসূচি বাস্তবায়নে মৎস্য অধিদফতরের কর্মকর্তারা অনেক পরিশ্রম করেছেন। কোথাও কোথাও তারা আঘাতপ্রাপ্তও হয়েছেন।
ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধের সময়ে আইন অমান্যকারীদের কাছ থেকে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দ করা হয়েছে ১০৩ টন ইলিশ। দুই হাজার ৫৭৩ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে বলেও জানান ইকবাল আজম।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার