উপকূলীয় জেলাগুলোতে ‘বুলবুল’ আতংক
০৯ নভেম্বর ২০১৯, ০১:৪৬ পিএম | আপডেট: ০৯ জুলাই ২০২৬, ১০:৩৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’। ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর তাদের সংকেত বাড়িয়েছে। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসহ নয়টি জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। এই অবস্থায় উপকূলীয় জেলাজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকে আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেছেন।
উপকূলীয় এলাকায় স্থানীয় প্রশাসন স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ঘূর্ণিঝড় নিয়ে সতকর্তামূলক প্রচারণা চালাচ্ছে। প্রস্তুত রাখা হয়েছে সাইক্লোন শেল্টারসহ বিভিন্ন বিদ্যালয়ভবন, পাকা ও নিরাপদ স্থাপনা। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষয়ক্ষতি মোকাবেলায় সবধরনের প্রস্তুতি রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
নভেম্বর মাসে দুর্যোগের কথা শুনলেই আঁৎকে উঠেন উপকূলবাসী। কারণ তারা ১৯৭০ সালের ১২ নভেম্বরের ঘূর্ণিঝড় এবং ২০০৭ সালে ১৫ নভেম্বর ‘সিডর’নামের ঘূর্ণিঝড়ের দুঃসহ অভিজ্ঞতার কথা এখনো ভুলতে পারেননি। ২০০৯ সালের আইলার কথাও তাদের মনে পড়ে।
তবে সিডরের পর থেকে প্রশাসনের তৎপরতায় বিগত সময়গুলোতে যেকোনো দুর্যোগেই প্রাণহানিসহ সার্বিক ক্ষতির পরিমাণ কম ছিল। বিশেষ করে গত কয়েকটি ঘূর্ণিঝড়ের আগে সরকারের প্রচার-প্রচারণা এবং সার্বিক প্রস্তুতিতে বড়ধরনের ক্ষয়ক্ষতি থেকে বাঁচা গেছে। যদিও সিডর-আইলার মতো ঘূর্ণিঝড় বিগত কয়েক বছরে হয়নি।
শুক্রবার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলা এবং জনসাধারণকে সচেতন করার ক্ষেত্রে তারা সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে। বিগত কয়েকটি ঘূর্ণিঝড় যেভাবে তারা মোকাবেলা করেছেন সেভাবে এবারো সাফল্যের সঙ্গে ক্ষয়ক্ষতির হাত থেকে জনগণকে রক্ষা করতে পারবেন বলে আশাবাদী মন্ত্রী।
বিভাগ : বাংলাদেশ
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি