আবাসিক হোটেলে মাদক ব্যবসা ও পতিতাবৃত্তি: ৫ জন আটক
০৪ মে ২০১৯, ০৫:৩৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নারায়ণগঞ্জ এর সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকার সামাদবানু কমপ্লেক্স নামক শাপলা গেস্ট হাউজে র্যাব ১১ অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটকৃতরা হলো মোঃ আবু ছালেক মিয়া (৩৪), মোঃ শওকত খান (৩০), মোঃ শফিকুল ইসলাম (৪৫), মোঃ আবু মুসা সিকদার (১৮) এবং মোঃ আঃ ছাত্তার গাজী (৪৫)। এসময় তাদের হেফাজত হতে ২২০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ২৩,৭০০/- টাকা, প্রায় ১ হাজার পিস কনডম ও ৫০ পিস লুব্রিকেটিং জেল উদ্ধার করা হয়। গত ০৩ মে বিকালে এ অভিযান চালানো হয়।
র্যাব-১১ এর অপারেশন অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় সাইনবোর্ড এলাকায় সামাদবানু কমপ্লেক্সে ৫ম তলায় অবস্থিত শাপলা গেস্ট হাউসে দীর্ঘদিন ধরে আবাসিক হোটেলের অন্তরালে মাদক ব্যবসা, পতিতাবৃত্তি ও অসামাজিক অপকর্ম চলে আসছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত সেখানে মাদক সেবী, যৌন কর্মী ও খদ্দেরদের ভীড় লেগে থাকত। গ্রেফতারকৃত আসামীরা ও শাপলা গেস্ট হাউসের ৫ জন মালিক পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকান্ড পরিচালনা করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার