ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে ২০ লাখ টাকা জরিমানা, দুই প্রতিষ্ঠান সীলগালা
১৬ জুলাই ২০১৯, ০৮:০৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রুপগঞ্জে অননুমোদিত ও ভেজাল খাদ্য উৎপাদনকারী ০১টি প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা, ০২টি প্রতিষ্ঠানকে সীলগালা এবং ৫ জনকে ১৫ থেকে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১৫ জুলাই) র্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রুপগঞ্জ থানাধীন বানিয়াদি ও ভুলতা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করে।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর নাজমুছ সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্যাব-১১ কর্তৃক পরিচালিত অভিযানে ৩টি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অনুমোদনবিহীনভাবে খাদ্য উৎপাদন করে প্যাকেটে বিএসটিআই এর লোগো ছাপিয়ে বাজারজাত করা, উৎপাদিত খাদ্য ও পানীয় নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ না করা, গুণগত মান পরিবর্তন করা, প্যাকেটে উৎপাদনের তারিখ না দিয়ে অগ্রিম তারিখ দেওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করা এবং বিএসটিআই এর নীতিমালা লঙ্ঘন করে খাদ্য উৎপাদন করার বিষয়গুলো পরিলক্ষিত হয়েছে।

এজন্য র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নিজাম উদ্দিন অপরাধগুলো আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, নিরাপদ খাদ্য আইন ২০১৩ ও বিএসটিআই আইন ২০১৮ এ দোষী সাব্যস্ত করে, এস আলম খান কনজ্যুমার প্রোডাক্ট’কে সীলগালা এবং ১ জনকে ৩০ দিনের ৪ জনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান, হাসান ফুড’কে ২০ লাখ টাকা জরিমানা এবং এসএস এগ্রো প্রোডাক্ট’কে সীলগালা করে দেওয়া হয়।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার