ভেজাল ও নকল গাওয়া ঘি উৎপাদন: প্রতিষ্ঠান সিলগালা, ৩ জনকে কারাদণ্ড
২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৬:১৮ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেজাল ও নকল গাওয়া ঘি উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠান সিলগালা ও তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) র্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে পুরিন্দা বাজারে এ অভিযান চালায়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নকল ও ভেজাল ঘি উৎপাদনের দায়ে “অস্ট্রেলিয়ান গাওয়া ঘি’’ নামক প্রতিষ্ঠানকে সিলগালা করাসহ উক্ত কারখানার ০৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
কারাদণ্ড প্রাপ্তরা হলো-মোঃ রাকিব (১৯) কে ০১ মাস, আতিকুল ইসলাম (২৪)কে ০৬ মাস এবং মোঃ সবুজ (২৯)কে ০২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। তাছাড়া ভ্রাম্যমান আদালতের আদেশে উক্ত প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়।
র্যাব-১১ এর উপ পরিচালক ও মিডিয়া অফিসার নাজমুছ সাকিব জানান, র্যাব-১১ কর্তৃক পরিচালিত ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আড়াইহাজার থানার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জল হোসেন। উক্ত গাওয়া ঘি উৎপাদনকারী প্রতিষ্ঠান নিম্নমানের সোয়াবিন তৈল, ডালডা ও গাওয়া ঘি এর সাথে বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গাওয়া ঘি উৎপাদন করে “অস্ট্রেলিয়ান গাওয়া ঘি’’ ব্র্যান্ডে দীর্ঘদিন যাবৎ বাজারজাত করে আসছে।
তাছাড়াও উৎপাদিত দ্রব্যে উৎপাদনের তারিখ না দিয়ে অগ্রিম তারিখ দেওয়া, মেয়াদ উত্তীর্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করে প্রক্রিয়াজাত করা এবং বিএসটিআই এর নীতিমালা লঙ্ঘন করে খাদ্য উৎপাদন করার অপরাধগুলো আমলে নিয়ে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এ দোষী সাব্যস্ত করে ওই প্রতিষ্ঠানের ০৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করাসহ উক্ত প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি