ঘুষের টাকাসহ শিক্ষা কর্মকর্তা ও অফিস সহকারী আটক
০৭ অক্টোবর ২০১৯, ০৩:৫৬ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান ও তার অফিস সহকারী জুলফিকার আলীকে ঘুষ লেনদেনের সময় আটক করেছে দুদক।
সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে দুদক তাদের দুজনকে ৫০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করে। পরে দুদক কর্মকর্তারা আটককৃতদের দিনাজপুরে নিয়ে যায়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানায় দুদক দিনাজপুর অঞ্চলের উপ পরিচালক আবু হেনা আশিকুর রহমান ও উপসহকারী পরিচালক আহসানুল করিব পলাশ। এরপর ওই শিক্ষা কর্মকর্তার শহরের হাজীপাড়ার ভাড়া বাসায় অভিযান চালায় দুদক।
ঠাকুরগাঁও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ জানান, দুদকের একটি টিম দুইজনকে আটক করেছেন। তাদের বিরুদ্ধে দুদক আইনে মামলা হবে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি