অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যা ধারণা পুলিশের
১১ অক্টোবর ২০১৯, ০৮:৫০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম
জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে ২২ বছর বয়সী অজ্ঞাত এক যুবতীকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ অক্টোবর) সকালে ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের সড়কের পাশ থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা ধর্ষণের পর হত্যা করে মৃতদেহ ফেলে রেখে গেছে।
পুলিশ জানায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের পাকা রাস্তার পাশে অজ্ঞাতনামা এক যুবতীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবতীর মরদেহ উদ্ধার করে। তার গলায় ওড়না পেঁচানো ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, মৃতদেহের সুরতহালে ধর্ষণের আলামত ও গলায় গামছা পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। তদন্তের পর হত্যাকাণ্ডের মোটিভ বেরিয়ে আসবে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার