বুধবার বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি
২৯ ডিসেম্বর ২০২০, ০৫:৫৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল বুধবার (৩০ ডিসেম্বর) ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।
৩০ ডিসেম্বর ‘গণতন্ত্র হত্যা দিবস’উপলক্ষে এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও পুনঃনির্বাচনের দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করবে দলটি।
আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
তিনি আরও জানান, এছাড়া ৩০ ডিসেম্বর ‘গণতন্ত্র হত্যা দিবস’উপলক্ষে একই দিন দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ পালন করবে বিএনপি।
দেশবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ও সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানান বিএনপির মুখপাত্র রিজভী।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা