বিদ্রোহী প্রার্থীদের খারাপ পরিণতি ভোগ করতে হবে: ওবায়দুল কাদের
১৯ জানুয়ারি ২০২১, ০৩:০৪ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দলীয় শৃঙ্খলা না মানলে বিদ্রোহী প্রার্থীদের খারাপ পরিণতি ভোগ করতে হবে। বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে আওয়ামী লীগ কোনো আপস করবে না বলে হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির প্রথম সাধারণ সভায় মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে তিনি হুশিয়ারি দিয়ে এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা নানা ধারায় বিভক্ত হয়ে গেছে। তাদের ঐক্যবদ্ধ করে এক ছাদের নিচে আনতে হবে। বহু ধারায় বিভক্ত মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করা মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির প্রধান চ্যালেঞ্জ। স্বাধীনতার উন্নয়নবিরোধী অপশক্তিকে মোকাবিলা করতে হবে।
শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে দলে বিভেদ সৃষ্টি না করতে বিদ্রোহী প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করে অপশক্তিকে দমন করতে হবে। উগ্র সাম্প্রদায়িকতা হাজার বছরের ঐতিহ্যকে ধ্বংস করতে চায়।
চট্টগ্রাম সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, পৌরসভা নির্বাচনে জনগণের সাড়া আছে বলেই ৯০ শতাংশ ভোটার উপস্থিতি ছিল। দলীয় শৃঙ্খলা না মানলে তাদের খারাপ পরিণতি ভোগ করতে হবে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা