ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনের কাজ হবে: ওবায়দুল কাদের
২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৩৬ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:০৫ পিএম
সিলেট প্রতিনিধি:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিলেট অঞ্চলে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সিলেটের যোগাযোগ ব্যবস্থায় সর্বাগ্রে উন্নয়ন হওয়া চায়। বিনিয়োগের অভাবে এতদিন চার লেনের কাজ হয়নি। এবার ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনের কাজ হবে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে নগরের তোপখানায় সড়ক জনপথ সিলেট জোন কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, দল কিংবা দলের বাইরে প্রশাসনই হোক, ক্যাসিনোর টাকার ভাগ যারা পেয়েছেন, তাদের ছাড় দেয়া হবে না। এ জন্য নিজেদের ঘরে থেকে আগে অভিযান শুরু করেছেন প্রধানমন্ত্রী।
ক্যাসিনোবিরোধী অভিযান আওয়ামী লীগ নিজের ঘর থেকে শুরু করেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এর সঙ্গে যারা জড়িত, তাদের কাউকে ছাড় না দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, করিমন, নসিমনসহ তিন চাকার কোনও যানবাহন মহাসড়কে চলতে পারবে না। এ সব যানবাহনের আমদানি বন্ধে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে। নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধে প্রশাসনকে আগে থেকেই নির্দেশনা দেয়া হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি