ফাহাদ হত্যার প্রতিবাদে ছাত্রদলের দুইদিনের কর্মসূচী ঘোষণা
০৮ অক্টোবর ২০১৯, ০৭:৪০ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সংগঠনটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী জানান, ছাত্রলীগ কর্তৃক বুয়েটের ছাত্র ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বুধবার (৯ অক্টোবর) দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে এবং বৃহস্পতিবার (১০ অক্টোবর) দেশের সব থানা, পৌর এলাকা ও কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৮ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, ‘দেশবিরোধী চুক্তির প্রতিবাদ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়ায় ফাহাদকে ছাত্রলীগের সন্ত্রাসীরা পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সারাদেশে এখন আইনের শাসনের পরিবর্তে আওয়ামী শাসন চলছে দাবি করে সংগঠনটির শীর্ষ এই দুই নেতা বলেন, মানুষের জান-মালের নিরাপত্তা এবং সুস্থ্য স্বাভাবিক জীবনের নিশ্চয়তা এ দেশে এখন সুদূর অতীতের গল্প। ছাত্রলীগ কর্তৃক ফাহাদ হত্যাকান্ড একটি উদাহরণ মাত্র। সারাদেশে বিরোধী দল ও মতের মানুষের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের অন্যায় ও অত্যাচার যেকোনও সময়ের তুলনায় এবার সীমা ছাড়িয়ে গেছে।’
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা