আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
১০ অক্টোবর ২০১৯, ০১:৫৭ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বুয়েট এর ছাত্র আবরার ফাহাদকে হত্যা, ভারতের সঙ্গে চুক্তি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
বৃহস্পতিবার ( ১০ অক্টোবর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে দলীয় অফিসের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে সবকিছু উজাড় করে দিয়ে এসেছেন। ‘সব প্রধানমন্ত্রীই বিদেশ সফরে কিছু না কিছু আনতে যান। আর আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে সবকিছু উজাড় করে দিয়ে আসেন। প্রধানমন্ত্রী ভারত সফরে গেলেই দেশের মানুষের উদ্বেগ বেড়ে যায়। এবারও আপনি দেশের অনেক কিছু দিয়ে দিলেন, আর ফিরে আসলেন খালি হাতে।’
রিজভী বলেন, দেশের সমুদ্রবন্দর, ফেনী নদীর পানি, উপকূলে ভারতের নজরদারির জন্য ২০টি রাডার স্থাপন এবং ভারতে গ্যাস দেওয়ায় সম্পূর্ণভাবে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি এবং সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন।
বিএনপির এই নেতা বলেন, ‘তাহলে ভারত থেকে কী কী নিয়ে আসলেন? জনগণ প্রত্যাশা করেছিল ‘ভারতকে সারাজীবন মনে রাখার মতো’ আপনার দেওয়া ট্রানজিট, বাণিজ্য, কানেকটিভিটি, সাত রাজ্যের নিরাপত্তা, নদী, সমুদ্র, বন্দর, সুন্দরবন, প্রতিরক্ষা, বৃহত্তম রেমিট্যান্স, অবাধ রাজনৈতিক নিয়ন্ত্রণের বিপরীতে আপনি প্রতিবারের মতো এবারও হয়তো খালি হাতে ফিরবেন না।’
ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলে বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মতি প্রমুখ অংশ নেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা