খালেদা জিয়ার উন্নতমানের চিকিৎসা জরুরি: সেলিমা ইসলাম
১১ অক্টোবর ২০১৯, ০৮:৩৯ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:০৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। জরুরি ভিত্তিতে তার উন্নত চিকিৎসা দরকার বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মেঝ বোন সেলিমা ইসলাম।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর বাইরে এসে সাংবাদিকদের তিনি একথা জানান।
এসময় সেলিমা ইসলাম বলেন, আমরা দেখে এলাম, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক খারাপ। তিনি কারও সাহায্য ছাড়া দাঁড়াতে পারেন না। নিজের খাবার নিজে খেতে পারেন না। হাত-পা শক্ত হয়ে গেছে। তার জরুরিভাবে উন্নতমানের চিকিৎসা দরকার।
‘চিকিৎসকরা বলেছেন তিনি সুস্থ আছেন’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেলিমা ইসলাম বলেন, সব মিথ্যা কথা। আমরাতো এখনই দেখা এলাম তিনি কী অবস্থায় আছেন।
তাকে বিদেশে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকার যদি চায় তাহলেই তো তিনি বিদেশে চিকিৎসা নিতে পারবেন। তবে এ বিষয়ে খালেদা জিয়া আমাদের সঙ্গে কিছু বলেননি।
শুক্রবার বিকেল সোয়া তিনটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরিবারের ৬ সদস্য খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেন বলে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
দিদার বলেন, বিএনপি চেয়ারপারসনের মেঝ বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার, শামীম ইস্কান্দারে স্ত্রী কানিজ ফাতিমা, শামীম ইস্কান্দারের ছেলে অভিক ইস্কান্দার, অরিক ইস্কান্দারসহ পরিবারের ৬জন সদস্য বিকেল সোয়া তিনটার দিকে বিএসএমএমইউ’র কেবিন ব্লকে কারা হেফাজতে চিকিৎসাধীন খালেদা জিয়ার কক্ষে গিয়ে দেখা করেন। এর আগে গত ২০ সেপ্টেম্বর পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করেন।
গত বছর ৮ ফেব্রুয়ারি হতে কারাবন্দি খালেদা জিয়াকে চিকিৎসার জন্য গত ০১ এপ্রিল বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৬১২ নম্বর কেবিনে তাকে রাখা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি