ছাত্ররাজনীতি বন্ধ করলে স্বাধীনতাবিরোধী চক্র সক্রিয় হয়ে ওঠবে: ছাত্রলীগ
১২ অক্টোবর ২০১৯, ০৩:২০ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ছাত্ররাজনীতি বন্ধ করলে স্বাধীনতাবিরোধী চক্র সক্রিয় হয়ে ওঠবে এমন আশঙ্কার কথা জানিয়ে বুয়েটকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি করেছে ছাত্রলীগ।
শনিবার (১২ অক্টোবর) সংগঠনটির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান এই দাবি করেন। ছাত্রলীগ সভাপতি বলেন, ‘ছাত্র রাজনীতি বন্ধ করলে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ার পাশাপাশি মাথাচাড়া দিয়ে উঠবে স্বাধীনতাবিরোধী চক্র।’
শুক্রবার (১১ অক্টোবর) বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য (ভিসি) প্রফেসর ড. সাইফুল ইসলামের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের বৈঠকে বুয়েটে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দেয়া হয়।
ছাত্রলীগ সভাপতি বলেন, বুয়েটের উপাচার্য আরও দায়িত্বশীল হলে এই অনাকাঙ্খিত ঘটনা এড়ানো সম্ভব হতো। আমরা কোনভাবেই মনে করি না ছাত্র রাজনীতি বন্ধ হওয়া উচিত। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি করছি আমরা।
গত রবিবার (৬ অক্টোবর) রাতে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে শিবির সন্দেহে রুমে শেরেবাংলা হলের কথিত ‘টর্চার সেলে’ ডেকে নিয়ে ব্যাপক মারধর করা হয়। ক্রিকেটের স্ট্যাম্প, লাঠি দিয়ে অমানষিকভাবে পেটানো হয়। এক পর্যায়ে সে মারা যায়। এ নিয়ে কয়েকদিন ধরে আন্দোলন করছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা, যা আজও অব্যাহত আছে।
এই ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় ১৯ জনকে আসামি করে মামলা করেছেন। ইতিমধ্যে বুয়েট ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ প্রায় অধিকাংশ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা