খালেদার সঙ্গে সাক্ষাতের অনুমতি পেল ঐক্যফ্রন্ট নেতারা
২১ অক্টোবর ২০১৯, ০৭:২৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:০৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
অনুমতি না পাওয়ার কারণে রাজধানীতে অনুষ্ঠিতব্য সমাবেশ স্থগিত করলেও কারা হেফাজতে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছেন ঐক্যফ্রন্ট নেতারা। তবে কবে নাগাদ সাক্ষাৎ করবেন সেটা এখনো চূড়ান্ত হয়নি। কারা মহাপরিদর্শক এই বিষয়ে সিদ্ধান্ত দেয়ার পর সাক্ষাৎ করতে যাবেনে ঐক্যফ্রন্ট নেতারা।
সোমবার (২১ অক্টোবর) বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সচিবালয়ে দেখা করেন ঐক্যফ্রন্টের আটজন নেতা।
স্বরাষ্ট্রমন্ত্রী অনুমতি দিয়েছেন জানিয়ে গণফোরাম নেতা সুব্রত চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার সঙ্গে দেখা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি চেয়েছি। উনি বলেছেন দেখা করার জন্য আমাদের কোনো বাধা নাই। আমাদের আবেদনটি তিনি গ্রহণ করেছেন। এই ব্যাপারে আইজি প্রিজনকে মন্ত্রী বলে দেবেন বলেও জানিয়েছেন।
কবে বা কখন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন- জানতে চাইলে সুব্রত চৌধুরী বলেন, ‘এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আইজি প্রিজন আমাদের দেখা করার সময়ের বিষয়ে জানাবেন।’
সময় দেয়ার পর ড. কামাল হোসেন নেতৃত্বে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন বলেও জানান ঐক্যফ্রন্টের এই নেতা।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে সাক্ষাতের সময় আ স ম রবের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, গণফোরামের নির্বাহী কমিটির সভাপতি সুব্রত চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশের একাংশের আহ্বায়ক নুরুল আমিন বেপারী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও ঐক্যফ্রন্টের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি