প্রধানমন্ত্রীর তালিকায় আওয়ামী লীগে অনুপ্রবেশকারীর সংখ্যা দেড় হাজার
০১ নভেম্বর ২০১৯, ০৭:২২ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগে অনুপ্রবেশকারীর তালিকায় সংখ্যা দেড় হাজার জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এরা যেন আওয়ামী লীগের কোনো পদে আসতে না পারে, সেদিকে নজর রাখা হচ্ছে।
শুক্রবার (০১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফোর লেন ও ফ্লাইওভার কাজের পরিদর্শনের সময় মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, যারা ভালো মানুষ, শিক্ষিত মানুষ, জনগণের কাছে গ্রহণযোগ্য, তারা দলের নেতৃত্বে আসতে পারে। সাম্প্রদায়িক শক্তি থেকে যারা আসে, চিহ্নিত চাঁদাবাজ, চিহ্নিত মাদক ব্যবসায়ী, চিহ্নিত ভূমিদস্যু, যাদের ইমেজ খারাপ, যাদের রাজনীতি জনগণের কাছে খারাপ, এই ধরনের অনুপ্রবেশকারীদের তালিকা প্রধানমন্ত্রী নিজের তত্ত্বাবধানে তৈরি করেছেন এবং তাঁর কাছে এই তালিকা আছে। তালিকাটি পার্টি অফিসে দিয়েছেন। বিভাগীয় দায়িত্বপ্রাপ্তদের কাছে পাঠানো হয়েছে। এরা যাতে আওয়ামী লীগের কোনো নেতৃত্বে না আসতে পারে সেজন্য সংশিষ্ট নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে।
চলমান অভিযান সম্পর্কে মন্ত্রী বলেন, যারা সরকারি দলে এসে বিভিন্ন খারাপ কাজে জড়িয়ে পড়ছে, তাদের বিরুদ্ধে এ অভিযান।
এ সময় মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, পুলিশ সুপার শামছুন্নাহার, সড়ক ও জনপথ বিভাগের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল ওহাব মিয়া, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা