ডাকসুর ভিপি’র কার্যালয়ে তালা দিলো মুক্তিযুদ্ধ মঞ্চ
০৪ ডিসেম্বর ২০১৯, ০৩:৫৩ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূরের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি জানিয়ে তার অফিসে তালা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। দুর্নীতির অভিযোগে এ তালা দেয়া হয়।
আজ বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ডাকসু ভিপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন ও তার কুশপুত্তলিকা দাহ করে কোটা সংস্কারের বিরুদ্ধে গড়া উঠা মুক্তিযুদ্ধ মঞ্চ। মানববন্ধনে ১৫ থেকে ১৬ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক আ ক ম জামাল উদ্দিনের নেতৃত্বে তারা ডাকসু কার্যালয়ে গিয়ে ভিপির কক্ষে তালা দেন। পাশাপাশি অফিসের দরজায় নূরের পদত্যাগের দাবি সম্বলিত দুটি পোস্টার সাঁটিয়ে দেয়া হয়।
উল্লেখ্য, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নূরের ফোনালাপের একটি অডিও ক্লিপ ফাঁস হয়। যেখানে ভিপি নূরকে জনৈক এক প্রকল্প কর্মকর্তার কাছে তদবির এবং প্রবাসী এক বাংলাদেশির সঙ্গে টেলিফোনে টাকা লেনদেনের বিষয়ে কথা বলতে শোনা গেছে। ফোনালাপটি ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। তবে ফোনালাপকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আংশিকভাবে প্রচার করা হয়েছে বলে দাবি করেছেন ভিপি নূর।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা