মঙ্গলবার আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
২২ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৪ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি আগামী মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঘোষণা হবে বলে জানিয়েছেন দলটির পুনর্নির্বাচিত সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (২২ ডিসেম্বর) সচিবালয়ে সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা জানান।
মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভায় রদবদল রুটিন ওয়ার্ক। নতুন বছরে হয়ত চমক আসতে পারে।
আগের কমিটিতে থাকা ৭ জন মন্ত্রী এবারের কমিটিতে নেই, এ বিষয়ে কাদের বলেন, দলে কিছু নতুন মুখ এসেছে। দায়িত্বের পরিবর্তনও হয়েছে। সেটা দলকে আরো শক্তিশালী করার জন্য। মূলত কাজে গতিশীলতা আনতে এটা করা হয়েছে।
সাধারণ সম্পাদক বলেন, গত ৩ বছর যারা দায়িত্ব পালন করেছিলেন, তাদের মধ্য থেকে কাদের বাদ দেয়া হবে সে সিদ্ধান্ত নিতে বেশ কষ্ট হয়েছে। নন পারফর্মার কাউকে দেখি না। ঝড় বন্যা, ডেঙ্গুসহ এমন কোনো প্রোগ্রাম নেই যেখানে কমিটির নেতারা উপস্থিত ছিলেন না। কাকে বাদ দেয়া হবে, সেটাই ছিল জটিল। এখনো উপরের দিকে কিছু পদ ও আর ওয়ার্কিং কমিটির পুরোটা ফাঁকা রয়েছে।
কাদের বলেন, পুরো কমিটি ঘোষণার পর মূল্যায়ন করা যাবে। অনেক মন্ত্রী আগের কমিটিতে ছিলেন এবার নেই, হয়ত ওয়ার্কিং কমিটিতে স্থান পেতে পারেন। যার নির্দেশনায় পাার্টি চলে তার কিছু স্ট্র্যাটিজি আছে, রাজনীতিতে তার অভিজ্ঞতা ৩৮ বছরের।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা