দেশের মানুষ ভাতের নয় ভোটের অধিকার চায়: আব্দুল মঈন খান
২০ জানুয়ারি ২০২০, ০১:১১ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, মানুষ ভাতের নয়, ভোটের অধিকার চায়। তিনি বলেন, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, দেশের গণতন্ত্রকামী মানুষকে যদি আপনারা দুটি অপশন দেন। একটি ভোট অন্যটি ভাত, তাদের প্রশ্ন করুন দুটি অধিকার একসঙ্গে দিতে পারবো না, যে কোনো একটি নিতে হবে। মানুষ তখন বলবে আমরা ভোটের অধিকার চাই। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ ভাত নয়, ভোটের অধিকার চায়।
শনিবার (১৮ জানুয়ারি) জিয়া নাগরিক ফোরামের (জিনাফ) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ভোটাধিকার হরণের ষড়যন্ত্রমূলক ইভিএম বাতিল ও খালেদা জিয়ার মুক্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা হয় না। কারণ বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী আর আওয়ামী লীগ একনায়কতান্ত্রিক শাসনে। আর সে কারণেই দেশের মানুষের এখন স্বাধীনতা নেই, গণতান্ত্রিক অধিকার নেই। এসব অধিকার নেই বলেই দেশে সুষ্ঠু নির্বাচন হয় না। সে দেশে সুষ্ঠু নির্বাচন হয় না সে দেশে কোন স্বাধীনতা থাকতে পারে না।
বিএনপির সিনিয়র এ নেতা বলেন, যারা ভোটের অধিকার চুরি করেছে তাদের মানুষ চায় না। যারা জোর করে ক্ষমতায় থাকতে চায় তারা দেশের মানুষের কল্যাণে নয় নিজেদের কল্যাণে, ব্যক্তি ও দলের কল্যাণে ক্ষমতায় থাকতে চায়।
তিনি বলেন, আজ স্বাধীনতার ৫০ বছর হয়েছে। যে দেশের মানুষ স্বাধীনতা ভোগ করতে পারবে না, তাহলে কি কারণে আমরা স্বাধীনতার ৫০ বছর উদযাপন করবো? আজকে আমাদের একটাই চাওয়া দেশের মানুষকে গণতন্ত্র দিতে হবে। আর গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র উপায় হল সুষ্ঠু ভোট। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে হবে, অন্যথায় বাংলার স্বাধীনতাকামী মানুষ ক্ষমা করবে না।
আলোচনা সভায় বিএনপির উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সদস্য আব্দুস সালাম আজাদ, জিনাফের সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা