বর্তমান সরকার দেশের জনগণকে ভয় পায় : ড. আব্দুল মঈন খান
১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫৬ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বর্তমান সরকার দেশের জনগণকে ভয় পায়। শুধু তাই নয়, সবচেয়ে ক্ষমতাশালী নেত্রী বেগম খালেদা জিয়াকেও ভয় পায় সরকার। কারণ, তার সঙ্গে রয়েছে দেশের ১৭ কোটি জনগণ। রোববার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি একথা বলেন।
ড. মঈন খান বলেন, আজকে বাংলাদেশের বাস্তবতাকে অস্বীকার করে আমার বিশ্বাস হয় না বেগম জিয়াকে মুক্ত করতে পারব। এটাই বাস্তবতা, কঠিন সত্যি। বর্তমানে দেশের মানবাধিকার পরিস্থিতি কি, তা পর্যালোচনা করেই আমাদের ঠিক করতে হবে আমরা কীভাবে বেগম জিয়াকে মুক্ত করতে পারব। সরকারের কাছে প্রশ্ন রেখে বিএনপির এই নেতা বলেন, আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। আজকে যদি দেশে সেই গণতন্ত্র অনুপস্থিত থাকে, তাহলেই কেন কোটি কোটি মানুষ বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল?
সিটি নির্বাচনে মানুষ সরকারকে প্রত্যাখ্যান করেছে মন্তব্য করে মঈন খান বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আমরা কোনো অগণতান্ত্রিক পরিবর্তন চাই না। শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন করতে চাই। আজকে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে গণতান্ত্রিকভাবেই এগোতে হবে। দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ অস্বাভাবিক আচরণ করে। সরকারও তেমন অস্বাভাবিক আচরণ করছে। এবারের সিটি নির্বাচনে ৮০ শতাংশ মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে।
প্রতিবাদ সভায় সংগঠনটির সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, রাজিয়া আলিম, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা