মৃত্যুদণ্ডের বিধান রেখে ধর্ষণ মামলার আইন সংশোধন করতে হবে: জি এম কাদের
০৬ অক্টোবর ২০২০, ০৯:৩৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:২৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান আইনে যুক্ত করার পাশাপাশি, ধর্ষণ মামলার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। মঙ্গলবার (০৬ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রেখে ধর্ষণ মামলার বিদ্যমান আইন সংশোধন করতে হবে। নারী ধর্ষণ মামলার বিচার করতে বিশেষ ট্রাইবুন্যাল গঠন করতে হবে। তিন মাসের মধ্যে বিচার সম্পন্ন করে দ্রুত রায় কার্যকর করলে ধর্ষণ নামক সামাজিক ব্যাধি থেকে জাতি মুক্তি পাবে। এজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন জি এম কাদের।
বিরোধী দলীয় উপনেতা বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ নারীর প্রতি এসিড সন্ত্রাস বন্ধ করতে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করেছিলেন। বিচারের রায় দ্রুত বাস্তবায়ন করে দেশ থেকে এসিড সন্ত্রাস চিরতরে নির্মূল করেছিলেন।
বর্তমান পরিস্থিতিতে নারীর সম্মান ও মর্যাদা রক্ষায় দ্রুত ধর্ষণ মামলার আইন সংশোধন করে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি