আরব আমিরাতকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
১৮ নভেম্বর ২০১৯, ০১:৫৫ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম
টাইমস অর্থনীতি ডেস্ক:
বাংলাদেশে বিনিয়োগ করতে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১৭ নভেম্বর) আবুধাবির সাংগ্রিলা হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেওয়া সংযুক্ত আরব আমিরাতের উদ্যোক্তা, ব্যবসায়ীদের প্রতি অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও জাহাজ নির্মাণসহ বিভিন্ন সেক্টরে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও আমিরাতের মধ্যে পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিপুল সম্ভবনা রয়েছে। সরকারি এবং বেসরকারি সেক্টরে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আমরা পারস্পরিক সহযোগিতা বাড়ানোর অনেক সম্ভাবনাময় ক্ষেত্র চিহ্নিত করেছি। বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তুলনামূলক সাশ্রয়ী মূল্যে বাংলাদেশ থেকে ওষুধ, পাট, পাটজাত পণ্য, সিরামিক, চামড়া, খাদ্য, প্লাস্টিক, নিটওয়্যার, হিমায়িত খাবার, টেক্সটাইল ও হোম টেক্সটাইল, কৃষি ও কৃষিজাত পণ্য, ইঞ্জিনিয়ারিং পণ্য আমদানি করতে পারে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রিলাম ইনভেস্টমেন্টের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর (এমডি) সুলতান আল রাশেদ লোটাহ্, এমিরেট ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি আবদুল্লাহ আল কাশিম ও মালাবার গোল্ড’র এমডি (ইন্টারন্যাশনাল অপারেশন্স) শামলাল আহামেদসহ আরও অনেক ব্যবসায়ী এবং উদ্যোক্তারা। এছাড়া বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বাগত বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান প্রমুখ।
বিভাগ : অর্থনীতি
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক