রাজধানীতে বকেয়া বেতনের দাবীতে সড়ক অবরোধ
১০ অক্টোবর ২০১৯, ০২:৪৮ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর রামপুরা-মালিবাগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে প্রায় শতাধিক পোশাক শ্রমিক বকেয়া বেতন-ভাতার দাবিতে রামপুরা চৌধুরী পাড়ার আবুল হোটেলের সামনে রাস্তা অবরোধ করে।
স্থানীয় আবুল হোটেলের কাছে অবস্থিত ইয়ার ফ্যাশন গার্মেন্টস নামের ওই প্রতিষ্ঠানের কর্মীদের বিক্ষোভের ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যানজটের কবলে পড়ে ভোগান্তি বাড়ে জনসাধারণের।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ইয়ার ফ্যাশন গার্মেন্টসে তাদের তিন মাসের বেতন বকেয়া পড়েছে। বেতন দেয়া হবে বলে নানা টালবাহানা করছে মালিকপক্ষ। একপর্যায়ে আজ বৃহস্পতিবার সকালে তারা বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমে আসেন। তবে বৃষ্টির কারণে আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে পাশ্বর্বতী ফুটপাতে আশ্রয় নেয়। ঘটনাস্থলে পুলিশ সতর্কাবস্থায় রয়েছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে ওই গার্মেন্টের মালিকপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে সমাধানের চেষ্টা করছেন বলে জানা গেছে।
বিভাগ : অর্থনীতি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি