মিল-ফ্যাক্টরি বন্ধের কথা কারো মাথায় যেন না আসে: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী
২১ মার্চ ২০২০, ০৯:২৯ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, মিল-ফ্যাক্টরি বন্ধ করতে হবে এমন কথা যেন কারো মাথায় না আসে। দেশের কোনো কারখানা বন্ধ হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনার বাইরে কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না। শনিবার (২১ মার্চ) করোনাভাইরাস সংক্রমণে উদ্ভূত সমস্যা মোকাবিলায় শিল্প কারখানার শ্রমিক পরিস্থিতি সম্পর্কে জরুরি সভা শেষে এ কথা বলেন তিনি।
সভায় বিজিএমইএ সভাপতি রুবানা হক, এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান, বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান, বিজিএমইএর সাবেক সভাপতি সংসদ সদস্য সালাম মুর্শিদী, শ্রম সচিব, বাণিজ্য সচিব, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মন্টু ঘোষসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান বলেন, আমরা বিভিন্ন সেক্টরের সার্বিক বিষয়ে আলোচনা করেছি। সব স্টেকহোল্ডার ছিল। সবাই মিলে একটাই সিদ্ধান্ত হয়েছে- ফ্যাক্টরির চাকা চলবে। যতক্ষণ চালু রাখা সম্ভব আমরা চালিয়ে রাখবে। শ্রমিকদের সচেতন করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। তাদের (শ্রমিকদের) স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে আমরা সচেতন। আশঙ্কা প্রকাশ করে বিজিএমইএর সাবেক এ সভাপতি বলেন, বৈশ্বিক সমস্যা ‘ওরকম’ কিছু হলে তখন সিদ্ধান্ত নেব, সেটা তো আগেই বলা যায় না।
বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান বলেন, আগামীকাল সংশ্লিষ্ট সেক্টরের সঙ্গে আলোচনা হবে; তারপর আমরা বুঝতে পারবো আমাদের কী করণীয় হবে। সামনে রোজা, ঈদের বোনাস আছে। আগামী জুন পর্যন্ত কীভাবে শ্রমিকদের ঠিকভাবে বেতন-বোনাস দিতে পারবো সে বিষয়ে করণীয় নিয়ে আলোচনা করবো। শ্রমিকদের মধ্যে যেন কোনো অসন্তোষ না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে। আমাদের পর্যবেক্ষণগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো। আশা করি তিনি আমাদের নিরাশ করবেন না।
বিভাগ : অর্থনীতি
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী