দেশের সব ইপিজেডে ১৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা
০৬ এপ্রিল ২০২০, ১০:৫৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ এএম
অর্থনীতি ডেস্ক:
করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে দেশের আটটি ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা) সাধারণ ছুটি ঘোষণা করেছে বেপজা। সোমবার (৬ এপ্রিল) থেকে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত এসব ইপিজেডের সব শিল্পপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। রোববার গণমাধ্যমে দেয়া এক বার্তায় এমন তথ্য জানান বেপজার মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর।
তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধকল্পে ৬ থেকে ১৪ এপ্রিল দেশের সব ইপিজেড এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় ইপিজেডের সব কারখানায় সমস্ত উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে। এর ফলে, ইপিজেডসমূহের মধ্যে অবস্থিত তৈরি পোশাকসহ মোট ৪৭৪টি কারখানা বন্ধ থাকবে।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান স্বাধারণ ছুটি আরও তিনদিন বাড়িয়েছে সরকার। আগামী ১২ ও ১৩ এপ্রিলও ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ১৪ এপ্রিল নববর্ষের ছুটি এর সঙ্গে যুক্ত হবে।
উল্লেখ্য, বাংলাদেশে দেশি-বিদেশি বিনিয়োগের বিশেষ অঞ্চল হিসেবে পরিচিত রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড)। সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ হলো দেশের ইপিজেডগুলো ব্যবস্থাপনাকারী কর্তৃপক্ষ। ১৯৮০ সালে ইপিজেড প্রতিষ্ঠার লক্ষ্যে বেপজা গঠন করা হয়। বেপজা গঠনের তিন বছর পর চট্টগ্রাম ইপিজেড প্রতিষ্ঠা লাভ করে। পরে ১৯৯৩ সালে গড়ে ওঠে ঢাকা ইপিজেড। এরপর যথাক্রমে ১৯৯৯ সালে মোংলা, ২০০০ সালে কুমিল্লা, ২০০১ সালে ঈশ্বরদী ও নীলফামারীতে উত্তরা, ২০০৬ সালে নারায়ণগঞ্জের আদমজী ও চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের যাত্রা হয়।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা