অনুপস্থিত পোশাক শ্রমিকরা পাবেন ৬৫ শতাংশ বেতন
০৪ মে ২০২০, ১০:১৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ এএম
অর্থনীতি ডেস্ক:
করোনাভাইরাসের কারণে যেসব গার্মেন্টস শ্রমিক কাজে যোগ দিতে পারেননি বা কর্মস্থলে অনুপস্থিত ছিলেন তারা বেতনের ৬৫ শতাংশ পাবেন। আর যারা কাজে যোগ দিয়েছেন তারা শতভাগ বেতনই পাবেন। সোমবার (৪ মে) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে পোশাক কারখানা মালিক, শ্রমিক এবং শ্রম মন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি রুবানা হক, বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান, শ্রমিক নেতা শাহজাহান খান, শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান সহ শ্রমিক নেতারা।
করোনাভাইরাসের কারণে সরকারি সাধারণ ছুটি ও লকডাউনে অনেক কারখানায় কাজ করছেন পোশাক শ্রমিকরা। আবার অনেক শ্রমিক গ্রামে আছেন তারা গণপরিবহন বন্ধ থাকায় কাজে যোগ দিতে পারেননি। এমন পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, অনুপস্থিত শ্রমিকরা বেতনের ৬৫ শতাংশ পাবেন, আর উপস্থিতরা পাবেন শতভাগ। এপ্রিল মাসের বেতন পাবেন ৬০ শতাংশ। বাকি ৫ শতাংশ মে মাসের বেতনের সাথে সমন্বয় করা হবে।
তবে শ্রমিক প্রতিনিধিরা বলেন, সরকারের সাধারণ ছুটিতে সরকারি এবং অন্য খাতের কর্মচারীরা শতভাগ বেতনই পাচ্ছেন, তাই পোশাক শ্রমিকদেরও শতভাগ বেতন দিতে হবে।
তবে বৈঠক শেষে শ্রমিকদের ৬৫ শতাংশ বেতন দেয়ার এই সিদ্ধান্ত মেনে নিতে মালিক এবং শ্রমিক উভয়পক্ষের প্রতি আহ্বান জানান শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। চলতি মে মাসের বেতন এবং ঈদ বোনাস নিয়ে আগামী ১০ এপ্রিল আরেকটি বৈঠক হবে বলেও জানান শ্রম প্রতিমন্ত্রী।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা