ভরা মৌসুমেও কমছে না ইলিশের দাম, ক্ষুব্ধ ক্রেতারা
০২ সেপ্টেম্বর ২০১৯, ০৫:০২ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ভরা মৌসুমেও মানুষের হাতের নাগালে নেই ইলিশের দাম। অজানা কারণে ইলিশের দাম কমছে না কোনোভাবেই। চাঁদপুরে চাহিদা অনুযায়ী ইলিশ পাওয়া না গেলেও সমুদ্রে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ।
বিক্রেতারা বলছেন, মাছের সরবরাহ কম থাকার কারণে দাম বেশি। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন সাধারণ ক্রেতারা।
চাঁদপুরে ছোট-বড় আড়তে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার মণ ইলিশ আমদানি হচ্ছে। হাতিয়া, সন্দ্বীপ, বরিশাল, ভোলা, চরফ্যাশন থেকে আসা, ২০০ থেকে ৫০০ গ্রামের ইলিশের মণ ১৫ হাজার, ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ প্রতিমণ ১৮ হাজার এবং প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০০ টাকা দরে। ১ কেজি থেকে ১২০০ গ্রাম ওজনের ইলিশ মণপ্রতি ৩৫ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। আর দেড় কেজি ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে দেড় হাজার টাকায়।
ইলিশের ভরা মৌসুমে দেশের বিভিন্ন এলাকা থেকে মাছ কিনতে চাঁদপুর আসছেন ক্রেতারা। বিক্রেতারা ইলিশের দাম বেশি হাঁকায় বিপাকে পড়ছেন ক্রেতারা।
ইলিশের ভরা মৌসুমেও কেন ইলিশের দাম বাড়ছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে ক্রেতাদের মাঝে। এ বিষয়ে সরকারের নজরদারি বাড়ানো দরকার বলে মনে করছেন তারা।
তবে খুব শিগগিরই চাঁদপুরেও প্রচুর ইলিশ ধরা পড়বে বলে আশা করছেন জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি।
বিভাগ : অর্থনীতি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি