বেসিসের সদস্যপদ ছাড়া সফটওয়্যার ব্যবসা নয়
০৫ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ এএম
টাইমস ডেস্ক :
বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন পরিচালক বাণিজ্য সংগঠনের কার্যালয় থেকে সম্প্রতি সফটওয়্যার খাতের ব্যবসা প্রতিষ্ঠানসমূহের জন্য আবশ্যিকভাবে বেসিসের সদস্যপদ নিশ্চিতকরণ বিষয়ক পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে বলা হয়, বাণিজ্য সংগঠন অধ্যাদেশ ১৯৬১-এর ১৩ ধারার বিধানমতে এখন থেকে সফটওয়্যার খাতের সকল ব্যবসা প্রতিষ্ঠানকে আবশ্যিকভাবে বেসিসের সদস্যপদ গ্রহণ করতে হবে। বেসিসের সদস্যপদ আছে কিনা তা এখন থেকে সকল সফটওয়্যার প্রতিষ্ঠানের ক্ষেত্রে যাচাই করা হবে।
১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) বাংলাদেশের সফটওয়্যার এবং তথ্যপ্রযুক্তি সেবা খাতের একটি বাণিজ্য সংগঠন। এটি জাতীয়ভাবে সফটওয়্যার এবং তথ্যপ্রযুক্তির বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।
বেসিস সূত্রে জানা গেছে, ইস্যুকৃত পরিপত্র অনুযায়ী, সফটওয়্যার খাতে ব্যবসা পরিচালনা করতে হলে বাধ্যতামূলকভাবে ব্যবসা প্রতিষ্ঠানের বেসিসের সদস্যপদ থাকা লাগবে এবং সরকারি, বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে বেসিসের সদস্যপদ রয়েছে কিনা তা যাচাই করা হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে এবং বাড়ছে ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা। তাই সকল ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়ে এক জোট হয়ে এ খাতের উন্নয়নে কাজ করে যাবে বেসিস। বেসিসের কাজের মধ্যে রয়েছে স্থানীয় তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতিতে নীতিনির্ধারণী পর্যায়ের সদস্যদের সেবা দিতে বিভিন্ন নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়নে সরকারকে সাহায্য করা। স্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সক্ষমতা প্রদর্শনের লক্ষ্যে স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন অনুষ্ঠান, মেলা ও সম্মেলন আয়োজন করে বেসিস।
উল্লেখ্য, বেসিসে দুধরনের সদস্য হতে পারে প্রতিষ্ঠান। একটি সাধারণ সদস্য ও একটি সহযোগী সদস্য। সাধারণ সদস্য হতে ১০ হাজার ও সহযোগী সদস্য হতে ২০ হাজার টাকা নেয় বেসিস। এ ছাড়া প্রতিটি প্রতিষ্ঠানকে সদস্যপদ টাকা দিয়ে প্রতিবছর নবায়ন করতে হয়।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা