দেশের সকল জুয়েলারি দোকান ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ
২৬ মার্চ ২০২০, ০৭:৫৭ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম
অর্থনীতি ডেস্ক:
দেশে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সকল জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠান আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে। ৪ এপ্রিল নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদের কাছে বিশেষভাবে অনুরোধ করেছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, ‘দুঃখজনক হলেও সত্যি দুষ্কৃতিকারী চক্র এ ধরনের পরিস্থিতির ফায়দা নিয়ে থাকে। জুয়েলারি একটি স্পর্শকাতর ও মূল্যবান ধাতু বিধায় এটা সাধারণত তাদের মূল টার্গেটে থাকে। এ সময় জুয়েলারি দোকানে চুরি, ডাকাতির ঘটনা সংঘটিত হওয়ার সম্ভাবনাও খুব বেশি।’
তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সংস্থাকে মানুষের জান-মালের নিরাপত্তার পাশাপাশি বিশেষ করে জুয়েলারি প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষ সতর্ক দৃষ্টি রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেন তিনি।
বার্তায় তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সকল জুয়েলারি ব্যবসায়ীকে করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হবার পরামর্শ প্রদান করছি।’ সমাজের সকল বিত্তবানদেরকে নৈতিক দায়িত্ব হিসেবে করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য বাংলাদেশ জুয়েলার্স সমিতির পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ক্রমেই আরও ভয়াবহ আকার ধারণ করছে প্রাণঘাতী করোনাভাইরাস। বাংলাদেশে এর সংক্রমণে এখন পর্যন্ত ৪৫ জন আক্রান্ত হয়েছে আর মারা গেছেন ৫ জন। প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না থেকে নিরাপদে গৃহে অবস্থানের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা