অসচ্ছলদের সহায়তা করতে রাস্তায় অপু বিশ্বাস
২৮ মার্চ ২০২০, ১০:১৩ পিএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ এএম
বিনোদন ডেস্ক:
করোনার এই দুঃসময়ে অসচ্ছলদের মানুষদের সহায়তা করতে শুক্রবার (২৭ মার্চ) নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। রাজধানীর বসুন্ধরা এলাকায় রিক্সাচালক সহ স্বল্প আয়ের মানুষদের হাতে ব্যক্তি উদ্যোগে পণ্য তুলে দেন ‘জান কোরবান’-এর এই নায়িকা।
এসময় নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন অপু। সেখানে তিনি জানান, তার উদ্যোগে একশো মানুষকে দেয়া হয়েছে নিত্যেপ্রয়োজনীয় দ্রব্যাদির প্যাকেট। অপু বলেন, পুরো বিশ্বের মতো বাংলাদেশও কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। যার যার জায়গা থেকে করোনাভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সেই জায়গা থেকে আমি একশো মানুষের হাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দিয়েছি। কারণ তাদের আয়ের পথ বন্ধ হয়ে গিয়েছে।
মানুষের ক্ষুধা নিবারণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিত্তবানদের উদ্দেশে অপু বিশ্বাস বলেন, করোনা প্রতিরোধে আমরা সবাই কাজ করছি। কিন্তু করোনার পাশাপাশি এখন ক্ষুধা নিবারণ করা প্রয়োজন। সরকার এরইমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। আমি মনে করি, এখন সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত। শুধু ফেসবুকে পোস্ট দিলে হয়তো মানুষ কিছুটা সচেতন হবেন কিন্তু এই মানুষগুলোর ক্ষুধা নিবারণ হবে না।
শুধু অপু বিশ্বাস নয়, দেশের এই দুঃসময়ে অন্যান্য অঙ্গনের পাশাপাশি শোবিজ অঙ্গনের মানুষেরাও ব্যক্তিগত ও সংগঠনের পক্ষ থেকে অসচ্ছলদের পাশে দাঁড়াচ্ছেন। এরইমধ্যে শুক্রবার (২৭ মার্চ) নায়ক-প্রযোজক অনন্ত জলিল ও শিল্পী সমিতির উদ্যোগে চলচ্চিত্রের অসচ্ছল ২৩০ জন শিল্পীকে দেয়া হয়েছে নিত্যপ্রয়োজীয় সামগ্রির প্যাকেট।
বিভাগ : বিনোদন
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%