এবার নিজের নামে অ্যাপস আনছেন সানাই
০৮ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৩ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৫ এএম
বিনোদন প্রতিবেদক:
চলতি সময়ের আলোচিত ও বিতর্কিত মডেল-অভিনেত্রী চিত্রনায়িকা সানাই মাহবুব এর জন্মদিন আজ। আর জন্মদিনের আগ মুহূর্তে নতুন খবর জানিয়েছেন সানাই। আর সেটা হচ্ছে নিজের নামে একটি অ্যাপ আনছেন তিনি।
‘দি সানাই মাহবুব অ্যাপ’ নামের এই অ্যাপটি ছাড়া হবে আগামী মাসেই। এরইমধ্যে সব কিছু চূড়ান্ত হয়ে গেছে। এই অ্যাপ থেকে পাওয়া যাবে সানাই সম্পর্কে বিভিন্ন তথ্য। তাছাড়া নির্দিষ্ট অর্থের বিনিময়ে সানাইয়ের ছবি ও ভিডিও কেনা যাবে এই অ্যাপ থেকে।
সানাই মাহবুব বলেন, যারা আমাকে পছন্দ করেন, ফলো করেন তাদের জন্য এটি একটি সুখবর। কারণ আমি মনে করি আমার সম্পর্কে আরো বিশদভাবে জানতে চান তারা। আমার ছবি ও ভিডিও তারা পছন্দ করেন। আর এসব নিয়েই আমার অ্যাপটি করা হচ্ছে। এসবের বাইরেও অ্যাপে আরো নানা ধরনের চমক থাকবে। আসছে অক্টোবরের প্রথম সপ্তাহেই আশা করি এটি সবার হাতে তুলে দিতে পারবো।
চলতি সময়ের আলোচিত ও বিতর্কিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব। বিশেষ করে নিজের খোলামেলা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেই সর্বাধিক আলোচনায় আসেন তিনি। এরইমধ্যে চলচ্চিত্রেও কাজ করেছেন। কয়েকটি মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে। তার অভিনীত ছবি ‘ময়নার ইতিকথা’ বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।
বিভাগ : বিনোদন
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি