আবারও কৌশিক গাঙ্গুলির নতুন ছবিতে জুটি বাঁধছেন জয়া
১০ অক্টোবর ২০১৯, ০৭:২১ পিএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম
বিনোদন প্রতিবেদক:
দর্শকপ্রিয়তা পাওয়া ছবি বিসর্জন, ‘বিজয়া’র পর আবারও পরিচালক কৌশিক গাঙ্গুলির নতুন ছবি ‘অর্ধাঙ্গিনী’তে জুটি বাঁধছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
চলতি অক্টোবরেই শুরু হতে যাচ্ছে এর শুটিং। এই ছবির দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ঢাকার জয়া আহসান ও কলকাতার চূর্ণী গাঙ্গুলি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ভাষ্য, আগামী ২৩ শে অক্টোবর থেকে ছবির দৃশ্যধারণ শুরু হবে। এখনও চলছে পান্ডুলিপি তৈরির কাজ।
জানা যায়, এখন পর্যন্ত অভিনেতা অম্বারিশ ভট্টাচার্য ও সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্যের ছেলে পুরবের অভিনয়ের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।
ছবির গল্পে জয়া আহসান ও চূর্ণীকে শক্তিশালী ব্যক্তিত্বের মহিলা হিসেবে দেখা যাবে। এদিকে জয়া আহসান সর্বশেষ কাজ করেছেন অতনু ঘোষের ‘রবিবার’ চলচ্চিত্রে। ছবিতে তার সহঅভিনেতা প্রসেনজিৎ। চলতি বছরের শুরুতে ‘বিনিসুতোয়’এই অভিনেত্রী ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে কাজ করেছেন। আর গত সেপ্টেম্বরে জয়া আহসান শুটিং করেছেন কলকাতার ‘ভূতপরী’তে। সুরিন্দর ফিল্মস ও কোয়েল মল্লিক নিবেদিত এই ছবিটির নাম ভূমিকায় থাকছেন জয়া আহসান।
বিভাগ : বিনোদন
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%