১৬ বছরে বাংলা উইকিপিডিয়া
২৭ জানুয়ারি ২০২০, ০২:০৩ পিএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩২ এএম
টাইমস তথ্যপ্রযুক্তি ডেস্ক:
১৬ তম বর্ষে পদার্পণ করেছে বাংলা উইকিপিডিয়া। ২০০৪ সালের ২৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু বাংলা উইকিপিডিয়ার। মার্কিন ইন্টারনেট উদ্যোক্তা জিমি ওয়েলস বিনামূল্যে তথ্যসমৃদ্ধ একটি জ্ঞানভাণ্ডার তৈরির লক্ষ্যে ২০০১ সালে উইকিপিডিয়া প্রতিষ্ঠা করেন। প্রথমে ইংরেজি সংস্করণ দিয়ে যাত্রা শুরু করলেও ২০০৪ সালে বাংলাসহ আরো প্রায় ৫০টি ভাষা এতে যুক্ত হয়। যেকোনো বিষয় সম্পর্কে তথ্য জানার জনপ্রিয় এই ওয়েবসাইটটি বর্তমানে প্রায় ৩০০টি ভাষায় পড়া যায়।
উইকিপিডিয়ায় যে তথ্য পাওয়া যায়, তা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে বিশ্বের বিভিন্ন স্থানের লাখ লাখ স্বেচ্ছাসেবী অবদানকারীগণ যুক্ত করেন। শুধু কিছু নীতিমালা অনুসরণ করে যেকোনো পেশার ব্যক্তি উইকিপিডিয়ায় অবদান রাখতে পারেন। উইকিপিডিয়ায় কোনো বিষয়ের ওপর লেখা একটি নিবন্ধ একাধিক অবদানকারী মিলে সম্পূর্ণ করেন। উইকিমিডিয়া ফাউন্ডেশন নামে যুক্তরাষ্ট্রের একটি অলাভজনক সংস্থা উইকিপিডিয়ার তত্ত্বাবধান করে থাকে। আর দেশে উইকিপিডিয়া নিয়ে কাজ করছে ‘উইকিমিডিয়া বাংলাদেশ’।
উল্লেখ্য, বাংলা উইকিপিডিয়াই বাংলা ভাষায় লিখিত একমাত্র অনলাইন মুক্ত বিশ্বকোষ। গড়ে হাজারের বেশি স্বেচ্ছাসেবক প্রতিমাসে বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখেন। বর্তমানে এতে বিভিন্ন পেশার উল্লেখযোগ্য জীবনী ছাড়াও মানব ইতিহাসের জ্ঞানের বিভিন্ন শাখার উপর ৮০ হাজারের বেশি বাংলা নিবন্ধ রয়েছে। গত বছর সারা বিশ্ব থেকে বাংলা উইকিপিডিয়া প্রায় ২৬ কোটি বার পড়া হয়েছে।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%