চুরির পর বন্ধ হবে মোবাইল, চালু হচ্ছে ১৬০০২ কোড
২১ জানুয়ারি ২০১৯, ০৮:১৫ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ১২:০০ পিএম
অনলাইন ডেস্ক
সংক্ষিপ্ত কোড ‘১৬০০২’ চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে চুরির পর ফোনের ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেনটিটি (আইএমইআই) নম্বর ব্যবহার করে সেটি বন্ধ করে দেওয়া যাবে।
এ ছাড়া নিজের মোবাইল ফোনটি বৈধ পথে আমদানি করা হয়েছে কিনা তা শিগগিরই জানতে পারবেন বাংলাদেশের ব্যবহারকারীরা।
সোমবার (২১ জানুয়ারি) বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান ইউএনবিকে এ তথ্য জানান।
জাকির হোসেন জানান, টেলিযোগাযোগ নিন্ত্রয়ণকারী কর্তৃপক্ষ ইতিমধ্যে বৈধভাবে আমদানি করা ফোনের আইএমইআই নম্বরের তথ্যভাণ্ডার তৈরি করেছে। এর মাধ্যমে মোবাইল ব্যবহারকারীরা জানতে পারবেন যে তাদের আইএমইআই নম্বরটি বিটিআরসির তথ্যভাণ্ডারে অন্তর্ভুক্ত আছে কিনা।
বিটিআরসির তথ্যভাণ্ডার কার্যকর হওয়ার পর ব্যবহারকারীরা তাদের চুরি যাওয়া ফোন বন্ধ করে দিতে পারবেন। তবে এ জন্য তাদের আইএমইআই নম্বর তথ্যভাণ্ডারে অন্তর্ভুক্ত থাকতে হবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার ২২ জানুয়ারি মঙ্গলবার বিটিআরসি কার্যালয়ে সংক্ষিপ্ত কোড ‘১৬০০২’-এর কার্যক্রম উদ্বোধন করবেন।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি