বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করতে চায় ভুটান
২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৩৪ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করতে চায় ভুটান। বুধবার (২৪ ফেব্রুয়ারি) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনতসি এই আগ্রহের কথা জানান। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভুটানে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যান্ডউইডথ রফতানির বিষয়ে মন্ত্রী সম্ভাব্য সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
রাষ্ট্রদূত রিনচেন কুয়েনতসি বলেন, ‘বাংলাদেশ ভুটানের পরীক্ষিত বন্ধুই নয়, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশ ভুটানের আধ্যাত্মিক ঐতিহ্যের একটি বড় উৎস।’
সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি বিশেষ করে ইন্টারনেটসহ টেলিযোগাযোগ ক্ষেত্রে কারিগরি ও বাণিজ্যিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
মহান মুক্তিযুদ্ধে ভুটানের সহযোগিতা এবং স্বাধীন বাংলাদেশের প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ হিসেবে ভুটানের ভূমিকা তুলে ধরেন এবং ভুটানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী।
মোস্তাফা জব্বার বলেন, ‘বাংলাদেশ ও ভুটানের ভূ-প্রকৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং জীবনধারা প্রায় এক ও অভিন্ন।’
দেশের ডিজিটাল প্রযুক্তি বিকাশে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, ‘ডিজিটাল প্রযুক্তি বিকাশে পৃথিবীর যে কয়টি দেশ এগিয়ে, বাংলাদেশ এর মধ্যে অন্যতম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।’
তিনি বলেন, ‘আমরা দেশের প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সংযোগ পৌঁছে দিয়েছি। দেশের প্রতিটি গ্রামে সংযোগ পৌঁছে দিতে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। বাংলাদেশ এখন ইন্টারনেট ব্যান্ডউইডথ রফতানি করছে। (সূত্র:জাগোনিউজ২৪.গেম)
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি