নরসিংদীতে ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু
১৬ নভেম্বর ২০২২, ০১:৫৪ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে শুরু হয়েছে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২। বুধবার সকালে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
উদ্বোধন শেষে মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন জেলা প্রশাসক ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। ডিজিটাল উদ্ভাবনী মেলায় ডিজিটাল সেবা, উদ্ভাবনী উদ্যোগ, দক্ষতা উন্নয়ন এবং হাতের মুঠোয় সেবা এই চার ক্যাটাগরিতে ৪ টি প্যাভিলিয়ন রাখা হয়েছে। এবছর মেলায় মোট ৬৯ টি স্টলে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ডিজিটাল উদ্ভাবন প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করছে। পরিদর্শনকালে অতিথিদেরকে নিজস্ব উদ্ভাবন সম্পর্কে অবগত করেন স্টল প্রধানরা।
উদ্বোধনী অনুষ্ঠানে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল জাকি, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি