পলাশে ৩০০ শিক্ষার্থী পেলো প্রধানমন্ত্রীর শিক্ষা উপকরণ ট্যাব
১০ জুলাই ২০২৩, ০৩:২৫ পিএম | আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পিএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাধ্যমিক সমমানের সরকারী মাদ্রাসার ৩০০ মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শিক্ষা সহায়ক উপকরণ ‘ট্যাব’ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে এসব বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পলাশের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ শিক্ষার্থীদের হাতে এ ট্যাব তুলে দেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে ট্যাব বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী ও উপজেলা শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার প্রমুখ।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- বড় বড় রাখাল যারা,বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি
- মা-বাবার ছেড়ে যাওয়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটির পাশে জেলা প্রশাসন
- স্থানীয় সরকার মন্ত্রীর সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল
- রায়পুরায় পুলিশের বিশেষ অভিযান: ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার
- রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
- শিবপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার