ফেসবুক সেরা ১০ ব্র্যান্ডের তালিকায় নেই
২১ অক্টোবর ২০১৯, ০৭:৪৪ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম
টাইমস ডেস্ক:
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্র্যান্ডের তালিকায় নেই। ওমনিকম ব্র্যান্ড কনসালটেন্সি ইন্টারব্র্যান্ড চলতি বছরের শীর্ষ ব্র্যান্ডগুলোর তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ফেসবুকের অবস্থান ১৪। তালিকায় সেরা ব্র্যান্ডের স্থান দখল করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।
চলতি বছর ফেসবুকের ব্র্যান্ড মূল্য ১১ দশমিক ৮ শতাংশ কমে ৩৯ হাজার ৮৫৭ মিলিয়ন ডলারে নেমে গেছে। ২০১৮ সালের ইনডিপেনডেন্ট রিসার্চ ফার্মের পোনমন ইনস্টিটিউটের এক জরিপে দেখা যায়, কেমব্রিজ অ্যানালিটিকা ডেটা কেলেঙ্কারিতে ৮৭ মিলিয়ন ব্যবহারকারী জড়িত থাকার পর ফেসবুকের প্রতি ব্যবহারকারীদের আস্থা ৬৬ শতাংশ কমে গেছে।
ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে শুধু ২৮ শতাংশই বিশ্বাস করেছেন যে, কোম্পানিটি গোপনীয়তা রক্ষা করে কাজ করে। অন্যদিকে, শীর্ষস্থান দখলকারী অ্যাপলের ব্র্যান্ড মূল্য ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে দুই লাখ ৩৪ হাজার ২৪১ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। দ্বিতীয় স্থানে গুগল। তাদের ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে এক লাখ ৬৭ হাজার ৭১৩ মিলিয়ন ডলার হয়েছে।
তৃতীয় স্থানে অ্যামাজন। এ ছাড়া মাইক্রোসফট চতুর্থ, কোকাকোলা পঞ্চম এবং স্যামসাং তালিকার ষষ্ঠ স্থানে। সপ্তম স্থানটি টয়োটা এবং অষ্টম স্থানে আছে মার্সেডিজ, নবম ম্যাকডোনাল্ড ও ডিজনি আছে দশম স্থানে।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি