করোনাভাইরাস: ফেসবুক প্রতারণা থেকে সুরক্ষায় ৫ পরামর্শ
১২ মার্চ ২০২০, ০৮:২৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
ফেসবুক মেসেঞ্জারের যারা সক্রিয় ব্যবহারকারী, করোনা ভাইরাস বিষয়ে যেকোনো লিংকের ক্ষেত্রে তাদের এখন সতর্ক থাকতে হবে। বর্তমানে ফেসবুক মেসেঞ্জারে সাইবার দুর্বৃত্তরা করোনা ভাইরাসে সচেতনতার নামে বিভিন্ন ম্যালওয়্যার ছড়াচ্ছে। এ ম্যালওয়ারের মাধ্যমে প্রতারণার জন্য ক্লোন বা নকল অ্যাকাউন্ট করা হচ্ছে জানান সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। এর পরিপ্রেক্ষিতে সতর্কতা ও যাচাই বাছাইয়ের বিষয়ে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
করোনা ভাইরাস ঘিরে ছড়িয়ে পড়া স্ক্যাম থেকে সুরক্ষায় ৫ পরামর্শ:
(১). অপরিচিত কারও বন্ধুত্বের অনুরোধ এখন গ্রহণ করবেন না। (২). সন্দেহজনক কোনো লিংকে ক্লিক করবেন না। আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধুর পাঠানো লিংক হলেও তাতে ক্লিক করবেন না। না বুঝে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতামূলক কোনো পোস্ট শেয়ার করবেন না। পোস্টটির মধ্যে হয়তো ম্যালওয়ার থাকার সম্ভাবনা আছে, যা আপনার শেয়ারের মাধ্যমে বন্ধুদের কাছে ছড়াতে পারে। (৩). সন্দেহজনক কোনো ব্যবহারকারী মনে হলেই ফেসবুকে তাকে ব্লক করে দিন। (৪). ফেসবুকে জরুরি দরকার বলে কেউ টাকা চাইলে পাঠাবেন না। পরিচিত কেউ চাইলেও তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না বা প্রকৃত ব্যক্তি বিপদে পড়েছে কি না, খোঁজ নিন। (৫). ফেসবুকে করোনা ভাইরাস প্রতিরোধী বলে দাবি করা কোনো মাস্কের আকর্ষণীয় প্রচারে প্রলুব্ধ হবেন না।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা