সেপ্টেম্বরে নতুন আঙ্গীকে আসছে ফেসবুক
২২ আগস্ট ২০২০, ০৬:০৩ পিএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১১ পিএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
সেপ্টেম্বরে নতুন আঙ্গীকে আসছে ফেসবুক। বর্তমানে ফেসবুকের যে ডিজাইন ব্যবহার করছেন সেটি চিরতরে হারিয়ে যাচ্ছে। ফলে ওপরে নীল নেভিগেশন বার সংবলিত ফেসবুকের এই ক্লাসিক ডিজাইনটি থেকে তাই বাধ্যতামূলকভাবেই বের হয়ে আসতে হবে ব্যবহারকারীদের। সোজা কথায়, ফেসবুককে এতদিন যেভাবে দেখে এসেছেন, তেমনটি আর থাকছে না। শুক্রবার (২১ আগস্ট) প্রযুক্তি বিষয়ক সব সংবাদমাধ্যম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
এনগ্যাজেটের বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ জানায়, সবাই দ্রুত নতুন ডিজাইনটি পাবেন বলে উল্লেখ করেছে ফেসবুকের সাপোর্ট পেজ। নতুন ডিজাইন পাওয়ার পরও কয়েকদিন পুরনোটাতে সাময়িকভাবে ফিরে যাওয়া যাবে। তবে সেপ্টেম্বর থেকে এ সুযোগও বন্ধ করে দেওয়া হবে সবার জন্য।
গত বছর ফেসবুকের ডেভেলপার কনফারেন্সে নতুন ডিজাইন সম্পর্কে ঘোষণা দেয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি। প্রথম দিকে এই ডিজাইন ছাড়া হয় শুধু আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপে। এ বছরের মার্চে ডেস্কটপ ব্যবহারকারীসহ ব্যাপকভাবে এটি সবার জন্য উন্মুক্ত করা হয়। তখন থেকে ব্যবহাকারীরা চাইলে পুরনো বা নতুন যেকোনও ডিজাইন ব্যবহার করতে পারতেন। কিন্তু সেপ্টেম্বর থেকে পুরনো ডিজাইনটি চিরতরে মুছে দেওয়া হবে।
ফেসবুকের ইতিহাসে এটি বিশাল এক পরিবর্তন। নতুন ডিজাইনটি অনেক পরিচ্ছন্ন, অনেক বেশি খালি জায়গা রয়েছে। এছাড়া, এতে ডার্ক মোডসহ রয়েছে বেশকিছু সুবিধা।
তবে আপনি ফেসবুকের নতুন ডিজাইন সম্পর্কে মতামত জানাতে পারবেন। এজন্য ফেসবুকে প্রবেশ করে একেবারে ডানদিকের কোণে ‘ডাউন অ্যারো’ চিহ্নিত অপশনে ক্লিক করুন। সেখান থেকে ‘হেল্প অ্যান্ড সাপোর্টে’ গিয়ে ‘রিপোর্ট আ প্রবলেম’ অপশনে নিজের মতামত জানাতে পারবেন। এখানে কোনও বিষয় সম্পর্কে এবং ফেসবুকের নতুন ডিজাইনে কোনও ফিচার না থাকলে অভিযোগ জানাতে পারবেন।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি