ভাইরাস প্রতিরোধে মহানবী (সা.) এর দিকনির্দেশনা
১৮ মার্চ ২০২০, ১০:২৬ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ এএম
জীবনযাপন ডেস্ক:
যে কোনো ধরনের ভাইরাস বা রোগের মহামারী থেকে বাঁচতে মহানবী হযরত মুহম্মদ (স.) তার উম্মতকে বেশ কিছু দিকনির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী মঙ্গলবার (১৭ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে কথা বলেন।
আজহারী বলেন, করোনা থেকে বাঁচতে আল্লাহর রাসুলের বিখ্যাত গাইডলাইন হলো- কোনো এলাকার লোকজন যদি মহামারীতে আক্রান্ত হয়, আল্লাহর রাসুল সেখানে যেতে নিষেধ করেছেন। আবার যারা আক্রান্ত তাদের সেখান থেকে বের হতে নিষেধ করেছেন।
তিনি বলেন, সহিহ মুসলিমের বর্ণনায় আল্লাহর রাসুল বলেছেন, সেখান থেকে তোমরা ভয়ে পালিয়ে যেও না। যে এলাকা মহামারী আক্রমণ করেছে, সে এলাকায় তোমরা প্রবেশ করো না।
আজহারী বলেন, করোনা মহামারী আকার ধারণ করার পর বিশ্বব্যাপী আল্লাহর রাসুলের এই গাইডলাইন ফলো করতে দেখছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টগুলোতে বলা হয়েছে, কেউ যেন আক্রান্ত এলাকা বা দেশগুলোতে প্রবেশ না করে এবং সব সরকারই এই নিয়মের মধ্যে চলে এসেছে।
তিনি আরও বলেন, তারা শহরগুলো লকডাউন করেছে। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করেছে এবং আক্রান্ত এলাকায় কোনো টুরিস্ট বা ব্যবসায়ীর প্রবেশ বন্ধে সব ধরনের ভিসা বাতিল করেছে। সেখানে প্রবেশ ও বের হওয়া নিষেধ করা হয়েছে। যেটাকে আমরা কোয়ারেন্টাইন বলছি। যেখানে ১৪ দিন থাকতে বলা হচ্ছে। তাই আল্লাহর রাসুলের পক্ষ থেকে এটি হলো টাইমলেস গাইডলাইন যে, আক্রান্ত এলাকায় প্রবেশও করা যাবে না, বের হওয়াও যাবে না।
আজহারী বলেন, করোনারোধে এই যে পদ্ধতি বিশ্ব অনুসরণ করছে এটি আল্লাহর রাসুল দেড় হাজার বছর আগেই শিখিয়ে দিয়ে গেছেন। কাজেই আক্রান্ত এলাকায় আমরা যেন কখনও না যাই এবং যারা আক্রান্ত হয়েছেন তারা বের হয়ে যারা সুস্থ আছেন তাদের সঙ্গে না মেশে।
করোনা প্রতিরোধে সরকার ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা যে পরামর্শ দিচ্ছেন সেগুলো মেনে চলারও আহ্বান জানান জনপ্রিয় এই ইসলামি বক্তা।
বিভাগ : জীবনযাপন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা