করোনাভাইরাস: জানুন প্রধান ৭টি লক্ষণ থেকে বাঁচতে কী করবেন?
০৯ এপ্রিল ২০২০, ০৪:৪০ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ এএম
জীবনযাপন ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই বাড়ছে লাশের সারি। এরই মধ্যে গোটা বিশ্বে এ প্রাণঘাতী ভাইরাসে মৃত্যুর সংখ্যা ৮৮ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো প্রতিষেধক বা টিকা আবিষ্কার না হওয়ায় এই ভাইরাস প্রতিরোধে এর লক্ষণ ও প্রতিকার জানা প্রয়োজন।
ভাইরাসটি শরীরে প্রবেশের ৫ থেকে ১৪ দিন পর্যন্ত কোনো ধরনের লক্ষণ প্রকাশ করে না। প্রথমে শুরু হয় জ্বর, কাশিসহ নানা উপসর্গ বা লক্ষণ। প্রিয় পাঠকরা আসুন জেনে নিই করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রধান সেই ৭ টি লক্ষণ-
(১). শ্বাস-প্রশ্বাসের সমস্যা- করোনা আক্রান্তদের ক্ষেত্রে প্রধান লক্ষণ হলো শ্বাস-প্রশ্বাসের সমস্যা। যাকে আমরা শ্বাসকষ্ট হিসেবে জানি। কাশি ছাড়াই এই সমস্যাটি দেখা দেবে। মনে হবে বুকের ভেতরে আটকে আছে এবং ফুসফুসে পর্যাপ্ত বাতাস পৌঁছাচ্ছে না।
(২). জ্বর ও শুষ্ক কাশি- করোনাভাইরাসে আক্রান্তের ক্ষেত্রে প্রথম লক্ষণ হলো জ্বর আসা। প্রিভেন্টিভ মেডিসিনের প্রফেসর ও ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের ইনফেকশাস ডিজিজ এক্সপার্ট ড. উইলিয়াম শ্যাফনার জানান, জ্বর মাপার ক্ষেত্রে বিকাল ও সন্ধ্যার আগে জ্বর মাপা সবচেয়ে সঠিক। এ ছাড়া সঙ্গে শুষ্ক কাশিও থাকতে পারে।
(৩). মাথাব্যথা, গলাব্যথা ও নাক বন্ধ- বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে ৬ হাজার রোগীর মাঝে অন্তত ১৪ শতাংশের ক্ষেত্রে চীনে করোনাভাইরাসে আক্রান্তদের মাঝে মাথা ও গলাব্যথার সমস্যা এবং ৫ শতাংশ ক্ষেত্রে নাক বন্ধের সমস্যা দেখা গেছে। তবে এই লক্ষণ খুব একটা কমন নয় এবং সাধারণ ফ্লুজনিত সমস্যাতেও দেখা দিতে পারে।
(৪). ঠাণ্ডাভাব ও হাড়ে ব্যথা- রাতের বেলায় ঠাণ্ডাভাব দেখা দেবে ও একই সঙ্গে বাড়বে হাড়ে ব্যথাভাব। সেই সঙ্গে জ্বরও বেড়ে যাবে তুলনামূলকভাবে বেশি। ঠাণ্ডা লাগার সমস্যা এত বেশি দেখা দেয় যে কাঁপুনি শুরু হয়।
(৫). পরিপাক্বজনিত সমস্যা- প্রথম অবস্থায় ডায়রিয়ার সমস্যাটিকে করোনাভাইরাসের লক্ষণ হিসেবে ধরা হয়। ভাইরাসটি নিয়ে বহু পরীক্ষায় দেখা গেছে পেটের সমস্যাটিও এর মাঝে অন্তর্ভুক্ত।
(৬). গন্ধ ও স্বাদ না পাওয়া- এই ভাইরাসে আক্রান্ত হলে স্বাদ ও গন্ধ পাওয়ার ক্ষমতা লোপ পায়। গন্ধ ও স্বাদ না পাওয়ার সমস্যাটিকে বলা হয় অ্যানোজমিয়া (Anosmia).
(৭) অবসন্নতা- নভেল করোনাভাইরাসের ক্ষেত্রে প্রচণ্ড মাত্রায় অবসন্নভাবকে প্রাথমিক লক্ষণ হিসেবে ধরা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেখেছে, ৬ হাজার জনের মাঝে অন্তত ৪০ শতাংশের ক্ষেত্রে নিশ্চিত করেছে যে, এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তারা অবসন্নতা অনুভব করেছে।
কী করবেন?- খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। বাইরে গেলে মাস্ক ব্যবহার করুন। আর হাত জীবাণুমুক্ত রাখতে সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড সময় নিয়ে হাত ধুয়ে ফেলুন।
বিভাগ : জীবনযাপন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা