করোনাকালে ছোট ৭টি অভ্যাস ভুলে যান
২২ এপ্রিল ২০২০, ১০:৩২ পিএম | আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ এএম
জীবনযাপন ডেস্ক:
মহমারী করোনাভাইরাসে স্থবির সারা দুনিয়া। ঘরে ঘরে বন্দী মানুষ। স্বভাবতই নানা শঙ্কা, আতঙ্ক আর অনিশ্চয়তা ভর করছে সবার মনে। এই ভাইরাস থেকে বাঁচতে মানুষ কত কিছুই না করছে। শুধু আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি নয়, ভয়ঙ্কর করোনাভাইরাস ছড়াতে পারে অপরিচ্ছন্ন থাকলেও। বিশেষজ্ঞরা বলছেন, দৈনন্দিন জীবনের এমন কিছু অভ্যাস আছে যা করোনার সংক্রমণ বাড়াতে ভূমিকা রাখে। এমন ৭ টি অভ্যাস পরিত্যাগ করার কিংবা ভুলে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে, সেগুলো হলো-
(১). হাতের নখ রাখা ও নখ মুখে দিয়ে চিবোনো। অনেকেরই এ ধরনের অভ্যাস আছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অভ্যাসে জীবাণু সরাসরি হাত থেকে মুখে চলে যেতে পারে ৷
(২). অনেকেরই মুখে ব্রণের সমস্যা থাকে। সেটা আবার অনেকে খুঁটে থাকেন। এই অবস্থায় ভুলেও এ ধরনের কাজ করা ঠিক হবে না। কারণ নখেই থাকতে পারে করোনাভাইরাস।
(৩). যখন-তখন চুলে হাত দেয়ার অভ্যাস পরিবর্তন করুন। কারণ মাথায় বুলালে সেখানে প্রথমেই যায় হাত, পরে সেটা মুখে লেগে ছড়িয়ে পড়তে পারে।
(৪). অনেকেই দুই-তিন সপ্তাহ পর পর বিছানার চাদর বদলান। কিন্তু এই সময়ে এটা করা যাবে না। সপ্তাহে অন্তত দুই বার বিছানার চাদর পাল্টান কিংবা পরিষ্কার করুন।
(৫). বেসিন যদি টয়লেটের মধ্যে থাকে তাহলে সেখানে টুথ ব্রাশ রাখবেন না। তাহলে সংক্রমণের সম্ভবনা বাড়তে পারে ৷
(৬). দাঁতের ফাঁকে অনেক সময় খাবার আটকে থাকলে সেটা আঙুল দিয়ে বের করেন অনেকে। কিন্তু সেটা এখন একেবারেই করবেন না। কারণ আঙুল থেকে করোনা দেহে প্রবেশ করতে পারে।
(৭). এই সময় একই প্লেটে খাবার শেয়ার করার দরকার নেই। পরিবারের সদস্য হলেও এখন এই অভ্যাস থেকে দূরে থাকুন।
বিভাগ : জীবনযাপন
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ