ধূমপান কভিড-১৯ আক্রান্তের ঝুঁকি বাড়ায়
২৭ এপ্রিল ২০২০, ০৪:৩৯ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৬ এএম
জীবনযাপন ডেস্ক:
ধূমপান কভিড-১৯ আক্রান্তের ঝুঁকি বাড়ায় উল্লেখ করে ধূমপায়ীদের ধূমপান ত্যাগ করার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেছেন, যারা ধূমপায়ী আছেন তারা ধূমপান ত্যাগ করুন। কারণ ধূমপান কভিড-১৯ আক্রান্তের ঝুঁকি বাড়ায়। আপনারা এই ঝুঁকিটা নিজেই সহজেই ত্যাগ করতে পারেন। আপনারা ধূমপান ত্যাগ করে এই ঝুঁকি থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন। তিনি বলেন, যারা ধূমপান করছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা ধূমপান ত্যাগ করুন এবং যেকোনো ধরনের পানীয় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আপনারা এইসব পানীয় পান করা ত্যাগ করুন। সুস্থ থাকুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যে যেখানে আছেন স্বাস্থ্যবিধি মেনে চলুন। ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন। পরিবারকে সুস্থ রাখুন। আপনারা মাস্ক ব্যবহার করুন ঘরের বাইরে সম্ভব হলে ঘরের যদি বেশি মানুষ থাকে তাহলে ঘরেও মাস্ক ব্যবহার করুন।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বিভাগ : জীবনযাপন
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ